খোকসায় মাহবুব আলী খানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ পিএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৩:১৩ পিএম, ১৪ এপ্রিল,মঙ্গলবার,২০২৬
কুষ্টিয়ার খোকসায় পৌর বিএনপির উদ্যোগে খোকসা জানিপুর জামে মসজিদে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (০৬ আগস্ট) উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, খোকসা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, খোকসা পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী এনামুল হোসেন ডলার, কুষ্টিয়া জেলা বিএনপি'র সদস্য এনামুল কবির, পৌর যুবদল নেতা রাকিবুল ইসলাম, থানা যুবদল নেতা রফিক মন্ডল সহ খোকসা পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




