ভোলায় নিহত ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর প্রতিবাদে নাজিরপুরে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৭ এএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৩৩ পিএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা যুবদলের নেতৃত্বে পুলিশের গুলিতে ভোলা ছাত্রদলের সভাপতি নূর আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেন।
বিক্ষোভ শেষে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খান, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ লিলন খান, সাবেক ছাত্রনেতা মাজেদুল কবির রাসেল, উপজেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম শাফিক প্রমুখ।
বক্তারা পৃথক পৃথক বক্তৃতায় বলেন, দেশ এখন লোডশেডিং এর করাল গ্রাসে ছেয়ে গেছে, জাতি নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছে, পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন কাটাচ্ছে যা সরকারের ব্যর্থতার প্রমান। বিএনপি এ সকল বিষয় নিয়ে সাধারণ জনগণের পক্ষে প্রতিবাদ করে সরকারের টনক নাড়ানোর চেষ্টা করছে, এমনি সময় গত ৩১ জুলাই ভোলায় ছাত্রজনতার মিছিলে পুলিশ বাহীনির অতি-উৎসাহী কতিপয় পুলিশ সরকারের দালালী করতে গিয়ে বিএনপির মিছিল লক্ষ্য করে গুলি বর্ষণ করে ছাত্রনেতা সহ দুটি তাজা প্রান মুকুলেই ঝরিয়ে দিয়েছে। আর তারই প্রতিবাদে মানুষ ঘর থেকে বের হয়েছে।




