নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গায়েবি জানাজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৫:০৯ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
ভোলায় পুলিশের হামলায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে নিহতের গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ যোহর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
এসময়ে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। জানাজা পরিচালনা করেন মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রোমান শিবলী।
জানাযায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ূন, সদস্য মোশাররফ হোসেন, রুহুল আমিন শিকদার, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহ-সভাপতি এড. জাকির হোসেন, হাজী নুরুউদ্দিন, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাড. এইচ এম আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, নাজমুল হক রানা, সহ- সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, নূরে এলাহী সোহাগ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, প্রমুখ।




