তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নীলফামারীতে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:০২ এএম, ১০ জুন,
বুধবার,২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নীলফামারীতে সকাল ১১ টায় জাতীয়তাবাদী যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। শহরের পৌর মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুস সালাম বাবলা, জেলা যুবদলের প্রচার সম্পাদক রমিজ রাজা, উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ্ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌল্লা, যুগ্ম আহবায়ক রেজয়ান আহমেদ রিজু, সাবেক ছাত্র নেতা জুলফিকার কবির জুলি প্রমুখ।




