রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৬ এএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১০:৪২ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বাতিকগ্রস্ত আওয়ামী নেতা মান্নাফীর ধৃষ্টাতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১৮ জুলাই) মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুহেল, সাধারণ সম্পাদক রাছেল বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং সাংগঠনিক সম্পাদক সাগর বাবু সহ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।




