নরসিংদীতে সিলেটের বন্যার্তদের সাহায্যার্থে জেলা বিএনপি’র যৌথ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৭ পিএম, ২৯ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০১:২৫ এএম, ২ মার্চ,সোমবার,২০২৬
সিলেটের বন্যার্তদের সাহায্যার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নরসিংদীতে জেলা বিএনপি’র যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলার বিএনপি’র কার্যালয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মন্জুল এলাহী, যুগ্ম আহবায়ক অ্যাড.আব্দুল বাছেত, আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, জাহিদুল ইসলাম জাহিদ, ইলিয়াস ভূঁইয়া, সুমন ভূঁইয়া, সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
এসময় সভায়, সিলেটের বন্যার্তদের পাশে থাকার জন্য সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানানা নেতৃবৃন্দরা।




