জামালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শহর ছাত্রদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৮ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:১৫ পিএম, ২ মার্চ,সোমবার,২০২৬
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর শহর শাখা।
আজ শুক্রবার (১৭ জুন) বাদ জুম্মা শহরের স্টেশন বাজার রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুকনুজ্জামান রুকন, তুষার মাহমুদ উজ্জল, জালাল উদ্দিন রাসেল, সালেকিন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাব্বির রুবেল, শাহীন ইসলাম, শাহ জামাল, শহর ছাত্রদলের য়ুগ্ম আহবায়ত ইয়ামিন হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।




