মাগুরার শ্রীপুরে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:১৫ পিএম, ২ মার্চ,সোমবার,২০২৬
মাগুরায় গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবীতে মাগুরার শ্রীপুরে থানা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৩ জুন) বিকেলে থানা বিএনপি'র লাঙ্গলবাঁধ বাজারস্থ অস্থায়ী কার্য়ালয়ে শ্রীপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো'র সভাপতিত্বে ও শ্রীপুর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক মুন্সি রিজাউল করীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মজুমদার মাসুদ, শ্রীপুর থানা কৃষক দলের আহবায়ক মোঃ আব্দুল ওদুদ মোল্লা, মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুন্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, শ্রীপুর থানা বিএনপি'র সাবেক সহ সভাপতি মোঃ মশিউল আজম, গয়েশপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি বাবু সনৎকুমার বিশ্বাস, বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলী, শ্রীপুর থানা বিএনপি'র ক্রীড়া সম্পাদক মোঃ আসাদুজ্জামান বিশ্বাস খাজা, যুবদলের শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব শাহ আলম তুফান, নাকোল বিএনপি'র সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মুক্তি, সেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের সভাপতিবৃন্দ।
সমাবেশে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলন।




