রাজধানীর সবুজবাগ থানা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৩৪ পিএম, ২ মার্চ,সোমবার,২০২৬
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের তত্ত্বাবধায়নে রাজধানীর সবুজবাগ থানা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ জুন) উক্ত কর্মীসভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এর যুগ্ম আহ্বায়ক এম এ গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২ নং যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম সহ প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ।




