বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়া হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ এএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৩:২৬ এএম, ১৮ এপ্রিল,শনিবার,২০২৬
বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জরুরী অবস্থায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
শুক্রবার দিবাগত রাত (১১ জুন শনিবার) রাত ২ টা ৫৫ মিনিটে বাসায় থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার-এর তত্ত্বাবধায়নে রাত ৩ টা ২০ মিনিটে ভর্তি করা হয়েছে।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এবিএম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান।
তারা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থের জন্য দোয়া চেয়েছেন।




