বাংলাদেশ মুসলিম লীগের সাথে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৭ পিএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৩৫ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
আজ মঙ্গলবার (৭ জুন) রাতে গুলশানে চেয়ারপারসনের অফিসে এ বৈঠক হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মুসলিম লীগের নেতৃবন্দের সাথে বৈঠক করেন।
বৈঠকে মুসলিম লীগের সহ সভাপতি চেয়ারম্যান আজিজুল রহমান লিটন, নির্বাহী মহাসচিব নজরুল ইসলাম, শ্রম সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মিনহাজ উদ্দিন, শিল্প সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, দফতর সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক, সহ-সম্পাদক মোশাররফ হোসেন তারা, হাজী মোহাম্মদ মিয়া, মোহাম্মদ জাফর ইমাম হিমেল, বুলবুল হাজারী উপস্থিত ছিলেন।




