জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৫ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৪২ এএম, ১৮ এপ্রিল,শনিবার,২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ বুধবার (১ জুন) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ভাই।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নং সদস্য ও জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান মানিক।




