ময়মনসিংহে মহানগর ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৫ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০২:৩২ পিএম, ১২ এপ্রিল,রবিবার,২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল'র শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
আজ শনিবার (২৮ মে) দুপুর ২টায় নগরীর বাউন্ডারি রোড থেকে ছায়াবানী সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ মিছিলের নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।
এতে ছাত্রদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




