সিরাজগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৭ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০১:০৫ এএম, ২ মার্চ,সোমবার,২০২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি, হত্যার হুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রীম কোর্ট চত্ত্বরে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শনিবার সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামানের নেতৃত্বে বেলা সাড়ে এগারোটার সময় শহরের হোসেনপুর খুশীর মোড় এলাকা থেকে যুবদলের বিক্ষোভ মিছিল বের হয়। যুবদলের বিক্ষোভ মিছিলটি সরকারী ইসলামিয়া কলেজ রোড, হাসপাতালরোড, স্টেডিয়াম রোড, ফজলুল হক রোডের গোঁশালা হয়ে মিরপুর রেলগেট যেয়ে শেষ হয়।
সেখানে জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামানের পরিচালনায় সংক্ষিপ্ত যুব সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলামিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ময়নাল হোসেন, পৌর যুবদলের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক আলামিন পরামানিক, সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত ও সাধারণ সম্পাদক তৌহিদ আলম।
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু তার সমাপনি বক্তব্যে নব নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে সিরাজগঞ্জ যুবদলের সকল ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন জানান।




