ছাত্রদল সভাপতি শ্রাবণের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪২ পিএম, ২১ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৭:০৯ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশের অতর্কিত হামলা ও মিথ্যে মামলায় ছাত্রদলের দুইজন কর্মীকে গ্রেফতার ও গুলশান থানা ছাত্রদলের সদস্য জাসামকে গ্রেফতার পরবর্তী গুমের অপচেষ্টা ও অমানুষিক নির্যাতনের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রার্থী রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু'র নেতৃত্বে নয়া পল্টনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সারোয়ার আলম খান, খন্দকার সোলাইমান কবির আরিফ, এম আরিফুর রহমান, রবিউল ইসলাম রবি, ফয়সাল আহমেদ আকন, আরাফাত সিদ্দিকী, তারেকুল ইসলাম খান তারেক, সাজ্জাদ হোসেন, আরিফ বিল্লাহ, ইয়াসিন আরাফাত লিয়ন, হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসাইন, ইসতিয়াক অভি, হামীম তালুকদার, পিয়াল মাহমুদ, শাকিল রিয়াজ, আনোয়ার হোসাইন, ইশরাদ হোসেন অয়ন, বায়জিদ ইসলাম অনন্ত, মামুন প্রধান, সাকিব আহমেদ, আল আমিন সহ অন্যান্য নেতাকর্মী।




