ফিনল্যান্ডে বিএনপি নেতা পাভেলের মৃত্যুতে মির্জা ফখরুলের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬ পিএম, ৮ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৪০ পিএম, ১ মার্চ,রবিবার,২০২৬
বিএনপি-ফিনল্যান্ড শাখার সহ-সভাপতি ইমাম হোসাইন পাভেল গতকাল হেলসিংকি'র একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। ইমাম হোসাইন পাভেল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "ইমাম হোসাইন পাভেল এর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। বলিষ্ঠ সংগঠক হিসেবে ফিনল্যান্ড বিএনপি-কে সুসংগঠিত ও গতিশীল করতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
আমি ইমাম হোসাইন পাভেল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকে ¤্রয়িমান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"




