তারেক রহমানের নির্দেশনায় শাজাহানপুরে রনি’র ঈদসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৩ পিএম, ২৭ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ১০:০২ পিএম, ১৭ এপ্রিল,শুক্রবার,২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার শাজাহানপুরে খরনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল হাই সিদ্দিকী রনি তিন শতাধিক মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন।
আজ বুধবার বেলা ১১ টায় ওমরদীঘি স্ট্যান্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ ঈদসামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আরমান হোসেন রকি, বিএনপি নেতা আরিফুল ইসলাম, মাসুদ রানা, রুবেল হোসেন, আমিনুর, যুবদল নেতা বাবুল আক্তার, ছাত্রদল নেতা জিহাদ প্রমুখ।
উল্লেখ্য, খরনা ইউনিয়নবাসীর কাছে বিএনপি নেতা আব্দুল হাই সিদ্দিকী রনি মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত। করোনাকালে ইউনিয়নের অসহায় ও দু:স্থ মানুষকে ব্যাপক ত্রাণ সহায়তা দিয়ে আলোচনায় আসেন।




