বাগেরহাটে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৮ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:০৮ এএম, ৪ মার্চ,
বুধবার,২০২৬
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট সরুস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এই দরিদ্রদের হাতে এই শাড়ি লুঙ্গি তুলে দেন। এসময় বিএনপি নেতা অধ্যাপক হাদীউজ্জামান, সাহেদ আলী রবি, মেহবুবুল হক কিশোর, পান্না হাজরা, অধ্যাপক ইমদাদুল হক, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক ইভা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েলসহ জেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৫ হাজার দরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।




