দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পাবনা পৌর বিএনপির উদ্যোগে শিমুল বিশ্বাসের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪১ পিএম, ২ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৪৪ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাবনা পৌর বিএনপির উদ্যোগে তেল, চাল, ডাল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভয়াবহ ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে, পাবনার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাশিপুর হাটসু বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
পাবনা পৌর বিএনপির সাবেক সম্পাদক শহিদুল ইসলাম লালু, সিনিয়র সহ-সভাপতি সাঈদ হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরিফ খানের নেতৃত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, একেএম মুসা, নুর মোহাম্মদ মাসুম বগা, আনিসুল হক বাবু, রেহানুল ইসলাম বুলাল, আবু বকর সিদ্দিক মকু, জহুরুল ইসলাম, মোসাবি্বর হোসেন সন্জু, হিমেল রানা, আরিফ চৌধুরী, মাসুদ রানা, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জেলা মহিলা দল, জেলা ম্যসজীবিদল, পাবনা সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন, পাবনা পৌর বিএনপির সকল ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক।




