গুম হওয়া পরিবারের মাঝে তারেক রহমান এর পক্ষে মিল্টনের উপহার সামগ্রী প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:২৫ পিএম, ২৬ জুলাই,রবিবার,২০২৬
সরকারের পেটুয়া বাহিনীর হাতে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম এবং পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ তারার বাসায় দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন উপহার সামগ্রী তুলে দেন।
আজ শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে দীর্ঘদিন ধরে অসুস্থ ৩নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সহ প্রচার সম্পাদক জনাব আবুল কালাম আজাদ (খোকন) এবং রুপনগর থানা বিএনপি'র সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব হেলাল উদ্দিন চপল এর শারীরিক খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগীতা করেন।
পরে ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, কারাবন্দী মোহাম্মদ হারুন এর পরিবারের সাথে সাক্ষাত করে আর্থিক সহযোগীতা করেন এবং জামিনের ব্যাপারে সার্বিক দায়িত্ব পালনের আশ্বাস প্রদান করেন।




