কামারখন্দে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিএনপি’র শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৩ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৪৩ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা বিএনপি। শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের সময় এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আজ শনিবার (২৬ মার্চ) ভোরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন একাত্তরে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কামারখন্দ উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজিজ সরকারের সভাপতিত্বে বিএনপির ও এর অঙ্গসংগঠন নিয়ে একটি র্যালী নিয়ে উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ হয়।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সাইদুল ইসলাম সহ এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দল সহ অঙ্গসংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




