কলমাকান্দায় বিএনপির বিজয় র্যালিতে আ'লীগ ও পুলিশের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৮ এএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪৪ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
কলমাকান্দা উপজেলা বিএনপির নেতৃত্বে স্বাধীনতা দিবসের বিজয় র্যালিতে আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২৬ মার্চ) সকালে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক টুটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চন্দন মিয়া, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আলমগীর, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক গোলাম রসূল, সদস্য সচিব শেখ রবিন, উপজেলা ছাত্রদলের সদস্য মাজহারুল ইসলাম হৃদয়, উপজেলা ছাত্র নেতা সারোয়ার হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান মিয়া, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাবু, দপ্তর সম্পাদক নাঈম চৌধুরী, খারনৈ ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি তমাল হাসান সহ আরো অনেকেই।




