জনগণের অধিকার পূণ:প্রতিষ্ঠায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে - আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৪ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০১:৫৪ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
'জনগণের অধিকার পূণ:প্রতিষ্ঠায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে' বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে এই জালিম সরকারের পতন তরান্বিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র ওয়ার্ড সমূহের নেতৃত্ব প্রত্যাশীদের সাথে ধারাবাহিক সাক্ষাৎকারের দ্বিতীয় দিনে আজ শনিবার নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবন মিলনায়তনে সাংগঠনিক টীম-৭ এর আওতাধীন বংশাল, ওয়ারী ও যাত্রাবাড়ী থানার ওয়ার্ড সমূহের নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পদ নিয়ে ঘরে বসে থাকার কোন সুযোগ নেই, যারা এমনটা ভাবছেন তারা দুরে থাকুন। যারা লড়াই-সংগ্রামে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তাদের দিয়েই ওয়ার্ড, থানা এবং মহানগর কমিটি গঠন করা হবে।




