কুষ্টিয়ায় আরাফাত রহমান কোকো'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে পেশাজীবী পরিষদের খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ পিএম, ২৬ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১২:২৬ এএম, ২ মার্চ,সোমবার,২০২৬
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু'র নেতৃত্বে কুষ্টিয়া কোট স্টেশন প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি মাক্স বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে উক্ত খাবার ও মাক্স বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি তাইজাল আলী, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বকুল আলী, সহ সাধারণ সম্পাদক সাব্বির হাসান কল্লোল, সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মাহবুব রাজু, কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রউফ রুবেল, কুষ্টিয়া জেলা কৃষকদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান হীরা ও ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান প্রমূখ।




