জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৯ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০২:২৮ এএম, ১৮ এপ্রিল,শনিবার,২০২৬
ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ধামরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে সাড় ৪টার দিকে ধামরাইয়ের শরীফ বাগ গ্ৰামে ধামরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা গণতন্ত্রের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন পিন্টু, ধামরাই পৌর যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, আহাদ মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিল অনুষ্ঠানে শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমানের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।




