নাসিক নির্বাচন : ৮১ কেন্দ্রে আইভীর ভোট ৫৬১১৫, তৈমুরের ৩৪৬১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৭ পিএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১২:৫৭ পিএম, ৯ জুন,মঙ্গলবার,২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ।
ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এতে দেখা যাচ্ছে, মোট ৮১ কেন্দ্রের ফলে নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৫৬১১৫ ভোট। আর স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৩৪৬১৮ ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রের ফলাফল আসছে।




