আফগানিস্তানে মসজিদে ঢুকে হামলা, নামাজরত ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ পিএম, ৩০ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৩:৫৮ এএম, ৯ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৬
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হেরাত শহরে একটি মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র এক ব্যক্তি। সোমবারের (২৯ এপ্রিল) এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আফগান সরকারের এক মুখপাত্রের বরাতে মঙ্গলবার (৩০ এপ্রিল) খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি। সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে আফগানিস্তানের হেরাত প্রদেশের গুজারা জেলায় নৃশংস এই হামলার ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মতিন কানি লিখেছেন, ‘এই বন্দুক হামলায় ইবাদতরত ছয় বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন ও একজন আহত হয়েছেন।’
উল্লেখ্য, কোনো গোষ্ঠী বা ব্যক্তি এখনো এই হামলার দায় স্বীকার করেনি।




