ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৫৮ এএম, ১২ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:২৫ পিএম, ২ মার্চ,সোমবার,২০২৬
ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় আরও চার জন আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে। এক ব্যক্তি গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির পর বন্দুকধারী ৫৭ বছর বয়সি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ফিদেন জেলার একটি পানশালায় এই বৈঠক চলছিল।
একজন প্রত্যক্ষদর্শী ইতালীয় বার্তা সংস্থা আনসাকে বলেছেন, হামলাকারী কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, চিৎকার করে বলে ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব’। এরপর গুলিবর্ষণ শুরু করে।
গুলিবর্ষণে আরও ৪ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর। অপর এক প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজন একটি স্থানীয় বাসিন্দা। অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের কমিটির সঙ্গে তার দীর্ঘ বিরোধ রয়েছে।




