মার্কিন যুক্তরাষ্ট্রে ৮০০ ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৪ পিএম, ২৮ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৩১ পিএম, ২৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির ডেল্টা এয়ারলাইন্স একাই ২২৪টি ফ্লাইট বাতিল করে।
গত সোমবার বিকেলে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটওয়্যারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এর আগে শনিবার এবং রবিবার দেড় হাজারের বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়।
রিপাবলিক এয়ারওয়েজ ১৯৬টি, ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ১২৮টি ফ্লাইট। আমেরিকান এয়ারলাইন্স বাতিল করেছে ৬২ ফ্লাইট। একই সঙ্গে অন্যান্য কয়েকটি বিমান কোম্পানিও নিজেদের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়।
প্রতিকূল আবহাওয়া ও কর্মিদের ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে কোম্পানিগুলো। চলতি গ্রীষ্মে ভ্রমণ চাহিদা বৃদ্ধির পরও ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কোম্পানিগুলোর সক্ষমতাকে আঘাত করেছে।




