সৌদিতে ড্রোন হামলায় আহত ১২ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৫৬ পিএম, ১১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:০৭ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী আভা বিমানবন্দর এলাকায় ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজন বাংলাদেশিও রয়েছেন। সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে। বাংলাদেশি ছাড়াও তিনজন নেপালি, দুজন সৌদি এবং একজন করে ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও ভারতের নাগরিক আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুরে হুতি বিদ্রোহীরা এই হামলা চালায় বলে দাবি করেছে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হামলার লক্ষ্যস্থল ছিল আভা বিমানবন্দর। তবে তা লক্ষ্যচ্যুত করতে সক্ষম হয় সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। কিন্তু শার্পনেলের আঘাতে আহত হন ১২ জন।
জোট বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিক জানিয়েছেন, বিমানবন্দর ব্যবহারকারী বেসামরিক মানুষ এবং বিমানবন্দরের কর্মীরাই ছিল হুতি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু।




