দুই শতাধিক বিলাসবহুল ও বিদেশি পণ্যে শুল্ক আরোপ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫৯ এএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:০৯ পিএম, ১ মার্চ,রবিবার,২০২৬
আমদানি প্রবণতা কমাতে ও দেশীয় পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে দুই শতাধিত বিলাসবহুল ও বিদেশি পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করা হয়েছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ কমাতে বাংলাদেশ ব্যাংকের সুপারিশের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
গতকাল সোমবার (২৩ মে) এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত আরোপ করা হয়েছে। এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছে।
পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— আমদানি করা বিস্কুট, চকলেট, বিভিন্ন জাতের ফল, জুস ও বিদেশি তৈরি পোশাক, ফার্নিচারের কাঁচামাল ইত্যাদি।




