১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম কমেছে ১০৪ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৬ পিএম, ৫ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৪০ এএম, ৪ জুন,বৃহস্পতিবার,২০২৬
বেসরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম কমেছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১০৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী বেসরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি এখন থেকে ১ হাজার ৩৩৫ টাকায় বিক্রি হবে। যা আগে ছিল ১ হাজার ৪৩৯ টাকা।
প্রতি মাসের ৩ তারিখ এলপিজির মূল্য নির্ধারণ হলেও এ মাসে ঈদুল ফিতরের ছুটির কারণে তা পিছিয়ে ৫ মে নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর জানুয়ারি মাসের জন্য ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার।
ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে তা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা দাম করা হয়। এপ্রিল মাসে আরো ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়।




